শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

ঝুঁকিপূর্ণ বাহুবলের করাঙ্গী ব্রীজ: ঘটতে পারে প্রাণহানীর মত ঘটনা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪৩৫ বার পঠিত

বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের উপর দিয়ে বহমান “করাঙ্গী নদী”র উপর পাকিস্তান আমলে নির্মিত ব্রীজটি আজ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বেশ কয়েক বছর পূর্বেই ঝুকিপূর্ণ তালিকায় স্থান পায় ব্রীজটি।
প্রতিদিন এই ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ, যাত্রীবাহী বাস ও ছোট বড় যানবাহন। যে কোন সময় ব্রীজ ভেঙ্গে নদীতে তলিয়ে যেতে পারে। ঘটতে পারে প্রাণহানীর মত ঘটনা।
একেবারে ব্রীজের গোড়ায়ই অবস্থিত ‘দীননাথ সরকারি মডেল হাইস্কুল। বর্তমানে করোনাকালে স্কুলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের চলাচলের মাধ্যম একমাত্র ব্রীজটি। শিক্ষার্থীরা এ ব্রীজ দিয়ে চলাচল করলে সর্বোচ্চ ঝুকির আশংকা রয়েছে। এতে উৎকণ্ঠায় আছেন শিক্ষক অভিভাবকগণ। এই ব্রীজ নির্মাণের ব্যাপারে সরকারি কর্তৃপক্ষ বেশ কয়েক দফা পরিমাপ জরিপ চালান।
বিগত ফেব্রুয়ারী মাসের শেষের দিকে সর্বশেষ জরিপ চালান। এত কিছুর পরও নতুন ব্রীজের আশ্বাসের পর আশ্বাসই ভরসা হয়ে আছে। এই ব্রীজ নিয়ে বাহুবলের বিভিন্ন মহলের মানুষ নানা মন্তব্য করে যাচ্ছেন। কেউ কেউ বলছেন- কোন দুর্ঘটনা ঘটলেই কেবল সরকারের টনক নড়তে পারে।
এ ব্যাপারে বাহুবল উপজেলা প্রকৌশলী আনছিুর রহমান ভূইঁয়ার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান- এই ব্রীজটি বিশ্ব ব্যাংকের অর্থায়নের জন্য একটি প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে কর্তৃপক্ষ এসে সার্ভের কাজও শেষ করে গেছেন।
তিনি বাহুবলবাসীকে আশ্বস্ত করে বলেন- নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। এই ব্রীজটি নির্মাণ হলে বাহুবলবাসী একটি আধুনিক ও টেকসই ব্রীজ পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com