বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

কৃষকের ধান কেটে সহায়তা করলো পলিটেকনিক ছাত্রলীগ-কর্মীরা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ১২২৩ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর :পৃথিবী জুড়ে করোনা ভাইরাস সংক্রমন বেড়ে চলেছে বাংলাদেশেও করোনার প্রভাব পরেছে এর প্রভাব পরেছে দেশের কৃষি খাতে এমন অবস্তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের ইসলামপুর গ্রামের এক কৃষকের ধান কেটে সহায়তা করলো ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ-কর্মীরা।

রবিবার(১৯ এপ্রিল) সকাল বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক নুরুল হকের ডাকে সারা দিয়ে ধান কেটে দিল ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ নেতাকর্মীরা।

জানা যায়, করোনার প্রভাবে দেশ লকডাউন অবস্থায় বরো ধান শ্রমিক সংকটে সময় মত ঘরে ঘরে তুলতে পারতেছে না, এমন অবস্থায় ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী নিলয় রহমান ইমনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষক নুরুল হকের ৩,বিঘা জমির ধান কেটে দেয়।এসময় প্রায় ১০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন জমিতে।

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী নিলয় রহমান ইমন জানান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ভাই নির্দেশ দেন এই মহামারি করোনায় যেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ সকল কৃষকদের পাশে দাড়ায়।এই নির্দেশে আমরা ছাত্রলীগ কর্মীরা ইসলামপুর গ্রামের এক কৃষকের ধান কেটে দেই। বাংলাদেশ ছাত্রলীগ সর্বদায় মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষৎতে থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com