শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আমিরাতে কর্মহীন অসহায়দের মাঝে দুবাই কনস্যুলেট এর ত্রাণ বিতরন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৪৩৭ বার পঠিত

হাজী আব্দুল বাছিত সংযুক্ত আরব আমিরাত থেকে ঃ- প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস(কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত দুবাই কনস্যুলেট এর মান্যবর কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হুসেন খান,এবং কাউন্সিলর শ্রম মিসেস ফাতেমা জাহান, প্রথম সচিব শ্রম মোহাম্মদ মানোয়ার হোসেন এর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ সিটির বিভিন্ন এলাকায় কর্মহীন দের মাঝে ত্রান বিতরণ করেন দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম ও শারজাহ আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল আউয়াল। এসময় কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হুসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশব্যাপী নোভেল করোনাভাইরাস সংক্রামণ মোকাবেলায় যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন, তা আমাদের সকলকে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাসা,বাড়িতে অবস্থান করতে হবে। তিনি আরো বলেন, করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণের কারণে বিশ্ব এখন বড় ধরণের বিপর্যস্ত। ধণী, দরিদ্র, উন্নত বা উন্নয়শীল, ছোট বা বড় অনেক দেশের মানুষ আজ কমবেশী এ ভাইরাসে আক্রান্ত। এসময় উপস্থিত ছিলেন,সংযুক্ত আরব আমিরাত এর ছাত্র লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান শারজাহ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com