মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

ছিনতাইকারী চক্রের ৪ মহিলা সদস্য আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৬ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগঃ-হবিগঞ্জ শহরে এক মহিলার গলা থেকে চেইন ছিনতাইকালে ছিনতাইকারী চক্রের ৪ মহিলা সদস্য আটক হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার বেলা ৩টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উল্লেখিত সময়ে জনৈক মহিলা টমটম যোগে শহরের চৌধুরী বাজার যাচ্ছিলেন। কালীবাড়ি এলাকায় পৌছামাত্র যাত্রীবেশী ৪ সদস্যের একদল মহিলা ছিনতাইকারী ওই টমটমে উঠে। এ সময় ছিনতাইকারীরা ওই মহিলার গলা থেকে  একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করলে হাতে-নাতে ধৃত হয়। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, সদর উপজলোর কাটাখালি গ্রামের ছুরক মিয়ার স্ত্রী তাছলিা আক্তার (৩০), মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (২০), একই গ্রামের নাছির মিয়ার স্ত্রী জুলেখা খাতুন (২২) ও নোয়াগাও গ্রামের শুকুর আলীর স্ত্রী রুকসানা আক্তার (২১)। হবিগঞ্জ সদর মডেল থানার এস.আই জুয়েল আহমদ জানান, বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com