মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

প্রথমসেবা ডেক্সঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ৮ জনের। আর এসময়ের মধ্যে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা হলো ৭০। এসময়ের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৯০ বছর এবং অপরজনের ৬৮। একজন আগে থেকে আক্রান্ত ছিলেন, অপরজন নতুন আক্রান্তের মধ্যে ছিলেন। তাদের একজন ঢাকার এবং অন্যজন ঢাকার বাইরের। একজন হৃদরোগী এবং অপরজনের স্ট্রোকের ইতিহাস ছিল। ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৯ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে। এরমধ্যে ৮ জনকে শনাক্ত করা হয়েছে আইইডিসিআরের পরীক্ষায় এবং বাকি একজন ঢাকার বাইরের ল্যাবে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩৪টি আর সংগ্রহ করা হয়েছে ৫৫৩টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com