বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

হবিগঞ্জ ৩ ফার্মেসিকে ৯ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৭ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ। হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৩ ফার্মেসিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রয় ও অবৈধ ঔষুধ রাখার দায়ে সদর হাসপাতাল গেইটের নবীগঞ্জ ফার্মেসিকে ২ হাজার টাকা, অন্বেষা মেডিসিন সেন্টারকে ৪ হাজার টাকা এবং লিয়াকত ফার্মেসিকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এসব ফার্মেসি থেকে বিপুল পরিমার মেয়াদউত্তীর্ণ ও অবৈধ ঔষুধ জব্দ করা হয়। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে অত্র এলাকার ফার্মেসি সমূহকে মেয়াদউত্তীর্ণ, অবৈধ ও ভেজাল ঔষুধ ও চিকিৎসা সামগ্রি বিক্রির না করতে সতর্ক করে দেওয়া হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com