বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কর্মশালা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৩৯৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ এর আয়োজনে রবিবার (২৬জানুয়ারি ) চুনারুঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত )মো: মাসুদ রানা এর সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায়, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ এর পরিচালক (উপসচিব) দিলরুবা আহমেদ, নেপ বিশেষজ্ঞ মো: আবু হারেছ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, পিটিআই’র সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম ,জয়নাল আবেদীন,হাবিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, ইব্রাহিম মিয়া ,ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় এসডিজি’র লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশক্রমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন: প্রধান শিক্ষক এবং এসএমসি সভাপতির দায়িত্ব ও কর্তব্য, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অন্তরায়সমুহ চিহ্নিত করণ এবং সুপারিশমালা প্রণয়ন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, সমন্বিত সুপারিশমালা প্রণয়ন, বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতামূলক কর্মসূচী ইত্যাদির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় সংশ্লিষ্ট নিকটতম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com