শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ০২ জন আসামীসহ মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও মদ আটক* প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার মোবাইল কোর্ট পরিচালনা ও দণ্ড প্রদান চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন হবিগঞ্জ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চুনারুঘাটে ডিবি’র পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ৪৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার ও সিএনজি গাড়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ডিবি পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ প্রায় ৪৫ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার ও একটি সিএনজি গাড়ী আটক করা হয়েছে। গত ৯ জুন সকালে উপজেলার দূর্গাপুর বাজার রোডস্থ গোপালপুরে মা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে আকমল হোসেন নিরব (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৬৩১১) জব্দ করা হয়। প্রাইভেট কার তল্লাশী করে পুলিশ কস্টেপে মোড়ানো ও পলিথিনের পোটলায় মোট ২৫ কেজি গাঁজা জব্দ করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আকমল হোসেন নিরব (২৪) সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুত্র গ্রামের মৃত ফিরুজ আলীর পুত্র।এদিকে, উপজেলার দক্ষিণ কালিশীরি গাউছিয়া ছুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে কালিশীরি হতে আমুরোডগামী কাঁচা রাস্তায় রেজিস্ট্রেশনবিহীত একটি সিএনজি অটোক্সিায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ওই সিএনজি তল্লাশী করে পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালকসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। গতকাল বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com