বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

চা উৎপাদনে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৬০৬ বার পঠিত

দেশের চা শিল্পের ১৬৫ বছরের ইতিহাসে চলতি চা উৎপাদন মৌসুমে (২০১৯) অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ চা উৎপাদনের মাধ্যমে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ চা শিল্প ও চা বোর্ড।
বাংলাদেশ চা বোর্ডের উপ-পরিচালক ( পরিকল্পনা) মো. মুনির আহমদ জানান, চলতি চা উৎপাদন মৌসুমে দেশে সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ চা উৎপাদন হয়েছে। তিনি বলেন, এবার দেশে চা উৎপাদন হয়েছে ৯৬.০৭ মিলিয়ন কেজি অর্থাৎ ৯ কোটি ৬০ লাখ ৭০ হাজার কেজি। যদিও এবার চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০ মিলিয়ন কেজি অর্থাৎ ৮ কোটি কেজি।
তিনি আরো বলেন, এবারের সর্বোচ্চ চা উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের চা-শিল্পে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেস্টা করছে বাংলাদেশ।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক এবার বাংলাদেশের চা শিল্পের ১৬৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদন হয়েছে ৯৬.০৭ মিলিয়ন কেজি উল্লেখ করে বলেন, অনুকুল আবহাওয়া, চা জমির সম্প্রসারন, আনুষাঙ্গিক সরঞ্জামাদির পর্যাপ্ততা, সময়মত সার ও কীটনাশক প্রাপ্তি, প্রয়োজনীয় বৃস্টিপাত ও সুর্যালোক, পোকা-মাকড়ের আক্রমন না থাকা, খরার কবলে না পড়া, ক্লোন চা গাছের ব্যবহার বৃদ্ধি ও সর্বোপরি চা বোর্ডের সর্বোচ্চ নজরদারির কারনে এবার দেশে সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ চা উৎপাদনের মাধ্যমে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।
বাংলাদেশ চা বোর্ড সুত্র জানায়, বর্তমান সরকারের ভিশন– ২০২১ এর সঙ্গে সঙ্গতি রেখে চা শিল্পের উন্নয়নে ‘উন্নয়নের পথ নকশা: বাংলাদেশ চা শিল্প’ নামে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করতে কাজ করছে বর্তমান সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com