শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে সভাপতিকে হাই কোর্টের শোকজ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৪২৯ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম ও নির্বাচিত প্রধান শিক্ষক প্রার্থী ফজলুল হক তরফদারকে প্রধান শিক্ষক শূন্য পদে নিয়োগ প্রদান করতে হাই কোর্ট সভাপতিকে শোকজ করেছেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি কেন প্রধান শিক্ষক পদে
নিয়োগ প্রদান করছেন না এ বিষয়ে তাকে হাই কোর্টে তলব করা হয়েছে। গত ৬ জানুয়ারি হাই কোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও মোঃ মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। উলে-খ্য যে, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক শূন্য পদে বিগত ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এনিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে প্রথম ও নির্বাচিত হন ফজলুল হক তরফদার। ম্যানেজিং কমিটির অন্যান্য সকল সদস্যের সুপারিশ স্বত্তে ও অদ্যাবধি পর্যন্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি
চৌধুরী শামছুন্নাহার ফজলুল হক তরফদারকে প্রধান শিক্ষক শূন্য পদে নিয়োগ প্রদান করছেন না। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চুনারুঘাটের সুশীল সমাজের মাঝে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com