সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ সিআইডির হাতে আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৩৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ৩ হাজার ৯১৩ কেজি ভারতীয় নিম্নমানের চাপাতা জব্দ করেছে সিআইডি পুলিশ । এ সময় দুটি পিকআপ ভ্যানসহ দুইজনক আটক করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে জেলা সিআইডি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলা দক্ষিণ দেওরগাছ গ্রামের রমিজ আলীর ছেলে মো. রতন মিয়া (১৮) ও একই উপজেলার কালিসিঁড়ি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া (২২)। তারা দুজনই পিকআপ চালক। তবে এ সময় মূল পাচারকারীরা পালিয়ে যায়।

এর আগে শুক্রবার ভোররাতে চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগান এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সিআইডির পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার ভোররাতে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে দুটি পিকআপ চাঁনপুর বাগান দিয়ে যাচ্ছিল। এ সময় সিআইডি পুলিশ পিকআপ দুটি আটক করে চোরাই চা পাতা পায়। পরে গাড়ির দুই চালককে আটক করলেও পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত চা পাতার বাজার মূল্য ১১ লাখ ৭৩ হাজার ৯শ’ টাকা বলে জানায় সিআইডি।

এ ব্যাপারে সিআইডি পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com