বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

শহরতলীর উমেদনগরে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ ॥ লম্পট শাহীন আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৪৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ শহরতলীর উমেদনগর গ্রামে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিশু (৮) শহরতলীর উমেদনগর গ্রামের মিন্নত আলীর কন্যা। এ ঘটনার পর রাতেই ধর্ষক শাহিন মিয়াকে আটক করেছে পুলিশ।

জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই শিশুর পিতাসহ পরিবারের সদস্যরা সকালে তাকে ঘরে একা রেখে কাজে চলে যায়। এ সুযোগে প্রতিবেশী শাহীন মিয়া নামে এক যুবক তার শিশু কন্যাকে চকলেটের প্রলোভন দিয়ে তার নিজ ঘরে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে মুখে কাপড় দিয়ে তাকে ধর্ষণ করে ওই লম্পট। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরলে বিষয়টি তাদেরকে অবগত করে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। লম্পট শাহীন ওই গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা এবং তার স্ত্রী প্রবাসে রয়েছে বলেও জানা গেছে। শিশুর মা পারুল জাহান জানান, আমার অবুঝ শিশুটিকে একা পেয়ে লম্পট শাহীন জোরপুর্বক ধর্ষণ করেছে আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোল্লা আবিদুর রেজা জানান, ধর্ষণের অভিযোগ এনে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার তার ডাক্তারী পরীক্ষা নিরিক্ষা করা হবে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ঘটনার সাথে জড়িত শাহিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com