বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৪১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল সোমবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব। এর আগে গত রোববার রাত আটটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন মেজর ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মো. আব্দুল খালেক। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মাধবপুর থানাধীন কালিরবাজারস্থ ৪নং আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ৪১০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাধবপুর থানার শিবরামপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া জেলার দরিরামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. সেলিম মিয়া (৩৯)। গ্রেপ্তারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com