সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪১৩ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তার জায়গা নিয়ে
প্রতিপক্ষের হামলায় ৩ নারী আহত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার রানীগাঁও এলাকার মৃত সহিব উল্লা’র বাছির মিয়ার বাড়ীতে হামলা চালায় একই গ্রামের সুরুজ আলীর পুত্র মুক্তার মিয়া, মারসিক মিয়া পুত্র সুমন মিয়া, হোসন আলীর পুত্র মুকলিছ মিয়া, কনা মিয়ার পুত্র শাহিদ মিয়া, তৌফিক মিয়া ও শামীম মিয়া, জালাল মিয়ার পুত্র সালাউদ্দিন মিয়া। হামলাকারীরা বাছির মিয়ার বাড়ীঘরে ভাঙচুরের চেষ্টা ও স্বর্ণালঙ্কার লুটপাট করেন। এ সময় হামলাকারীদের আক্রমনে বাছির মিয়ার পুত্রবধূ দুলাল মিয়ার স্ত্রী রুসকানা আক্তার (২৮), বিল্লাল মিয়ার স্ত্রী সালেমা খাতুন (৩৮), বাছির মিয়ার বোন সুফিয়া খাতুন (৫০) আহত হয়। আহত সবাইকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলাল মিয়া সাংবাদিকদের জানান, হামলাকারীরা এনিয়ে ৩/৪ বার এই রাস্তার জায়গা নিয়ে হামলা করছে। সোমবার বাড়ীতে কোনো পুরুষলোক না থাকায় সুযোগ বুঝে তারা হামলা করেছেন। এবিষয়ে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com