বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। রাজধানীর ভাষানটেক থানার পুলিশ আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার সুমনের ফেসবুক থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করছি। পরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেন পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে তাকে অব্যাহতি দেন। গত বছরের (২০১৯ সাল) ২২ জুলাই বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে গৌতম কুমার এডবর নামে রাজধানীর ভাষানটেকের এক সমাজসেবক মামলাটি করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ভাষানটেক থানার পুলিশের পরিদর্শককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ব্যারিস্টার সাইদুল হক সুমন ফেসবুকে লিখেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট এবং বর্বর জাতি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। যাদের ধর্মের কোনো ভিত্তি নেই। মনগড়া বানানো ধর্ম। অনেক ঘটনা ধামাচাপা পড়ে যায় তাদের নৃশংসতার আড়ালে। গত ১৯ এপ্রিল সনাতন ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা, অশ্লীল চরম আপত্তিকর মন্তব্য করেন। এরকম আচরণ এবং সোস্যাল মিডিয়ার অশ্লীল অবমাননাকর ও অরুচিপূর্ণ বক্তব্যর ফলে রাষ্ট্র ও হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তবে এ বিষয়ে ব্যারিস্টার সুমন আগে থেকেই বলে আসছেন যে, ওই ফেসবুক আইডিটি ফেক। এ নিয়ে তিনি গত ২০ জুলাই তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘আমার নাম ব্যাবহার করে একটি ফেক পেজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষেদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেজ যার ফলোয়ার ২০ লাখের অধিক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com