বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

লন্ডন এক্সপ্রেস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৫১ বার পঠিত

সেবা ডেস্ক : সিলেট-ঢাকা রুটের  লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে বাসটির চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী  বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন লন্ডন এক্সপ্রেসের চালক এবং অন্যজন ট্রাকচালকের সহকারী বলে জানায় পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাদের একজনকে ঢাকায় এবং দুজনকে সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, লন্ডন এক্সপ্রেসের বাসটি সিলেট যাচ্ছিল। শশই ইসলামপুরে এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com