শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট রাজ মহলে পচা-বাসি পণ্যের সঙ্গে রাখা হয়েছে উৎপাদিত পণ্য ১লাখ টাকা জরিমানা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬৮ বার পঠিত

নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। পচা-বাসি পণ্যের সঙ্গে রাখা হয়েছে উৎপাদিত পণ্য। আর বর্জ্য ব্যবস্থাপনায় মানা হচ্ছে না কোনো নিয়ম। এ কারণে সিলেটের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজমহলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।

অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, অত্যন্ত নিম্নমানের পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করছে রাজমহল। কারখানার অভ্যন্তরে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন হচ্ছে। উৎপাদিত খাবার পঁচা, বাসি খাবারের সঙ্গে একত্রে রাখা হয়েছে। উৎপাদনে ব্যবহৃত হচ্ছে পোড়া তেল। এছাড়াও বিষাক্ত বর্জ সরাসরি সিসিকের ড্রেনে ফেলা হচ্ছে।

তিনি বলেন, এসব কারণে ভোক্তা অধিকার আইনের একটি ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান মালিককে খাদ্যপণ্য তৈরিতে পরিবেশ ঠিক করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক নিয়ম মেনে চলার জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

এলাকার লোকজন জানান, রাজমহল কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি সিসিকের ড্রেনে ছাড়া হচ্ছে। বিষাক্ত এই বর্জ্য যাচ্ছে পাশ্ববর্তী পারাইরচক হাওরে। ফলে ওই হাওরে ধান বা কোনো ধরণের সবজি উৎপাদন করতে পারছেন না হাওরের পাশ্ববর্তী ষাটঘর, বন্দরঘাট, ছিটা গোটাটিকর এলাকার লোকজন। তারা এই এই কারখানাটি বিসিক শিল্প নগরীতে স্থান্তরের দাবি জানিয়েছেন।

অভিযানে সিসিকের অন্যান্য কর্মকর্তা ও এসএমপি’র পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com