সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

মাধবপুরে মাদক বহনের অভিযোগে সাবেক কমিশনারসহ ২ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর থানা পুলিশ গাঁজা সহ সাবেক পৌর কমিশনার বেনু রায় সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরা হলো মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বেনু রায় (৫৩) এবং পশ্চিম মাধবপুর শান্তিপাড়ার দিল্লর আলীর ছেলে আলী আজগর (৪০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর পৌরশহরের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন গ্রেফতারকৃত সাবেক কমিশনার বেনু রায় ও আলী আজগরকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com