সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

লাখাইয়ে ডাকাতির প্রস্তুতির কালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।

গ্রেফতারকৃতরা হল, বানিয়াচং উপজেলার খন্দকার মহল্লার জামাল মিয়ার পুত্র মোঃ শাহীন মিয়া (৩৫) ও ইনাতখানী মহল্লার মোস্তফা মিয়ার পুত্র আব্দুল হামিদ (২৯)। লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকায় বসে ডাকাতির পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। ডাকাত শাহীনের বিরুদ্ধে ৮টি ও আব্দুল হামিদের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।

ওসি আরো জানান, শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com