বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন ॥ কামরুল সভাপতি, লিটন সম্পাদক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৪ বার পঠিত

এস আর সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের ২০২০-২১ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। বিকালে প্রধান নির্বাচন কমিশনার মহিদ আহমেদ চৌধুরী মোঃ কামরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক)কে সভাপতি, মোঃ জামাল হোসেন লিটন(দৈনিক যায়যায়দিন)কে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন। ক্লাবের অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী (আমাদের সময়), যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু (দৈনিক আলোকিত সময়), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক কালের কন্ঠ), কোষাধ্যক্ষ রাই রঞ্জন পাল (প্রতিদিন বাংলাদেশ), দপ্তর ও পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু (দৈনিক নতুন দিন), প্রচার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক এস এম সুলতান খাঁন (দৈনিক ইনকিলাব), জনকল্যাণ সম্পাদক জুনায়েদ আহমেদ ( দৈনিক ভোরের কাগজ), নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন (সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর) ও এস আর রুবেল মিয়াকে সদস্য নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এড. মোস্তাক বাহার (প্রথমসেবা)কে চুনারুঘাট প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তরভূক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com