বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

যথাযোগ্য মর্যাদায় চুনারুঘাটে বিজয় দিবস পালন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: যথাযোগ্য মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে চুনারুঘাটে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিজয় দিবস। বাঙ্গালী জাতীর সর্ব শ্রেষ্ঠ দিন। বহু সংগ্রাম, তাজা রক্ত, অনেক তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালী জাতি লাভ করে তাদের প্রিয় স্বাধীনতা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই উপলক্ষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের পর পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক সালাম গ্রহণ করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্রিড়া কমিটির আহবায়ক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, কৃশি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায়সহ অনেকেই। এরপর দুপুরে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র, গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ ও মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সাংবাদিকদের ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ ও সন্ধ্যায় এক বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এদিকে প্রশাসনের আয়োজনে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিলাদের ক্রিড়া কমিটির সদস্য সচিব মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন এর সঞ্চালনায় (১৬ডিসেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সহধর্মিনী লেডিস ক্লাবের সভাপতি স্নিগ্ধা তালুকদার ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দেওর গাছ ইউনিয়নের চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর কন্যা ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনের সহধর্মিনী এনি লস্কর, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমন এর সহধর্মিনী সৈয়দা নাজনী আহমেদ সিলভী, নাজেরা তালুকদার, রুবি আক্তার, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা জয়া সিনহা, তথ্য সেবা কর্মকর্তা সোনালী রানী, নিলুফা আক্তার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com