বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

বাহুবলে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনায় ৩ লাখ টাকা জরিমানা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ১০টি ভাটার মালিককে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে উপজেলার মিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হক ও সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমিল রিছিল। জরিমানা আদায়কৃত ইটভাটাগুলো হল, যমুনা ব্রীকস, মেঘনা ব্রীকস, শমিন ব্রীকস, ইন্তাজ ব্রীকস, একতা ব্রীকস, পদ্মা-১ ব্রীকস, পদ্মা-২ ব্রীকস, রিয়াদ ব্রীকস ও সিএনআই রাবার ফ্যাক্টরী।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ইটভাটাগুলো সরকারী বিধিমালা অনুশরণ না করে তাদের ইচ্ছেমত ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। লাইসেন্স না থাকা, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকা, ঝিকঝাক চুল্লি না থাকা ও কৃষি জমিতে ভাটার কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে ১০টি ভাটার মালিককে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়াও একটি রাবার ফ্যাক্টরীতে বর্জ শোধনাগার না থাকায় জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com