রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে অনুর্ধ্ব-২০ খেলোয়াড় বাছাইয়ে ৩০ জনকে ইয়েস কার্ড প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৭ বার পঠিত

রোশেদা আক্তার চৌধুরী ॥ সারাদেশে শেখ কামাল অনুর্ধ্ব-২০ বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে পাওয়ার লিমিটেড সাইফ টেক। আগামী এপ্রিল মাসে হোম এন্ড এওয়ে ভিত্তিতে ৮টি বিভাগকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে। সিলেট বিভাগের হোম ভেন্যু হবে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম। এই বিভাগের দল গঠনের লক্ষ্যে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে বাছাই শেষে ৩০ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলিসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, ১৮ ফেব্র“য়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হবে। সিলেট বিভাগের স্কোয়াড হবে ৩০ জনের। দেশে ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি এবং জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত ফুটবলার সরবরাহ ও জেলা ফুটবল এসোসিয়েশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com