শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের ইমামসহ ১্জন আহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে মসজিদের ইমামসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ানের বিঞ্চুপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির (২৬), সাহেরা বেগম (৪৫), আলী আজম (৭০), আব্দুল কাদির (৩৫), রেশমা (১৯), আছমা (১৭) নাছিমা (৩০) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ইমাম হুমায়ুন কবির জানান, একই গ্রামের জসিম ও আক্তার মিয়ার সঙ্গে তাদের একটি জায়গা নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে জসিমদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম তদন্ত করছেন। শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হুমায়ুন কবির তার মা সাহেরা বেগম, বাবা আলী আজম, বড় ভাই আব্দুল কাদির, বোন রেশমা,আছমা, নাছিমা আহত হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, একটি জায়গা নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিষয়টি অনেকবার সমাধান করার উদ্যোগ নিয়েছি কিন্তু উভয় পক্ষ এগিয়ে আসেনি। তবে সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com