সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

চুনারুঘাটের কালেঙ্গা অভয়রাণ্যে ২টি ময়না পাখি অবমুক্ত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: দেশের বৃহত্তম দ্বিতীয় প্রাকৃতিক সুন্দর্যের লীলা ভূমি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়রাণ্যে দু’টি ময়না পাখি অবমুক্ত করা হয়েছে। (২৮নভেম্বর) বৃহস্পতিবার সাকালে রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়রাণ্যে এলাকার টাওয়ার ও লেকের নিকটে গভীর অরণ্যে পাখি দু’টি অবমুক্ত করেন কালেঙ্গা রেঞ্জের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- কালেঙ্গা বিটের বিট কর্মকর্তা শ্যামাপদ মিশ্র, সাংবাদিক ফারুক মাহমুদ, বন প্রহরী এনামুল হক, সিপিজি সদস্য আব্দুল মজিদ শেখ, ইকোগাইড ফয়জুল্লাহ আল নোমান, আইনজীবীর সহকারী আক্তার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ঢাকার টঙ্গী বাজার ও ১১ অক্টোবর, ঢাকা শহরের মিরপুর থেকে এ দু’টি পাখি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্তৃপরা জব্দ করেন। পরে ঢাকার আগারগাঁও বন ভবনের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকন সাক্ষরিত নোটিশের প্রেক্ষিতে হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক চুনারুঘাটের রেমা-কালেঙ্গা রেঞ্জে এ আদেশ প্রদান করেন। পরে রেমা-কালেঙ্গা রেঞ্জ কর্তৃপ পাখি দু’টি ঢাকা থেকে নিয়ে এসে অভরায়ণ্যে অবমুক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com