বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

বাহুবলে রাতের আঁধারে কৃষকের শিম গাছ কর্তন: প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৫৮১ বার পঠিত

জুবায়ের আহমেদ বাহুবল থেকেঃ বাহুবলে রাতের আঁধারে কৃষকের শিম গাছ কর্তন প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ঘটনাটি ঘটেছে উপজেলার সম্ভপুর গ্রামে। জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের সম্ভপুর গ্রামের মিরাশ আল্ল্যাহ,র ছেলে আওলাদ মিয়া বাড়ীর পাশে নিজের প্রায় ৩০ শত জমিতে শিম চাষ করেন। আওলাদ মিয়া প্রায় ৪০/৫০ হাজার টাকার শিম বিক্রিও করেছেন। উত্তর অঞ্চলের শিম চাষিদের মধ্যে আওলাদ মিয়ার প্রায় ৩০ শত জমিতে শিম চাষ হয়েছে চোখে পড়ার মতো। গত সোমবার দিবাগত গভীর রাতে পূর্ব শক্রতার বহিবসত হয়ে কে বা কারা আওলাদ মিয়ার পুরো জমির শিম গাছ কর্তন করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে, এ ঘটনার খবর পেয়ে পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুউদ্দিন তারা মিয়া ও পুটিজুরী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এব্যাপারে এলাকার বিশিষ্ট ময়মুরুব্বিগণ জানিয়েছেন হয়ত পূর্ব শক্রতার জের ধরেই এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ।এ ঘটনায় কৃষক আওলাদ মিয়া জানান আমি একজন সাধারণ কৃষক, শিম চাষই আমার এক মাত্র সম্বল তিনি বলেন বিভিন্ন মৌসুমে কৃষি জমিতে চাষ করেই পরিবারপরিজন নিয়ে আমি জীবিকানির্বাহ করি।ওরা আমার শিম গাছ কর্তন করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। ওরা শিম গাছ না কেটে আমাকে মেরে ফেল্লেও অনেক শান্তি পেতাম। আওলাদ মিয়া আরো বলেন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে শিমের জমিতে কাজ করেছি। শিম চাষ করতে গিয়ে আওলাদ মিয়া অনেক ঋণও করেছেন। কান্না জরিত কন্ঠে আওলাদ মিয়া বলেন এখন আমি নিশ্বসহ হয়ে গেছি ওরা আমাকে শেষ করে দিয়েছে আমি এ ঘটনার বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com