বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাটে ৬ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৩৮৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রির অপরাধে আমতলা বাজারের মিনহা স্টোরকে ২ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে তালুকদার ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে আমুরোড বাজারের দইয়ে ওজনে কম দেওয়ার অপরাধে চার ভাই রেস্টুরেন্টকে আরো ৪ হাজার টাকা এবং মেয়াদবিহীন পন্য বিক্রির অপরাধে হক ট্রেডাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে একই উপজেলার আসামপাড়া বাজারে অভিযান চালায় অধিদপ্তর। এ বাজারে ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে ৯৯ প্লাস শপকে ১ হাজার টাকা এবং দইয়ের ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদনের অপরাধে ছাতা হোটেলকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই কালামের নেতৃতে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ও উপজেলা ক্যাবের সেক্রেটারি মনিরুজ্জামান তাহের । এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com