বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

শাহজীবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে হেলপার নিহত ॥ আহত ২

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে হেলপার খালেক মিয়া (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরো ২ জন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত খালেক কুষ্টিয়া জেলার লক্ষিপুর উপজেলার তৈলিয়াকান্দি গ্রামের সাহেব আলীর ছেলে। আহত ইউনুছ আলী (৪১) ও লিচু মিয়া (৪৪) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো নং- ১৫-৯১১৯) ছেড়ে আসে। ওই সময় শাহজীবাজার এলাকায় পৌঁছামাত্র ট্রাকের সামনে একটি চাকা পামচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রন হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার খালেক মিয়া নিহত হয়।

ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com