শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

হবিগঞ্জ সরকারী বই বিক্রি কালে দুই দোকান কর্মচারী আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৪ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ- হবিগঞ্জ শহরতলী সরকারি নতুন বই বিক্রি কালে ৪ হাজার সরকারী নতুন বই জব্দ করেছে পুলিশ। এ সময় দুই দোকান কর্মচারীকে আটক করা হয়। সোমবার সন্ধা ৭টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকা থেকে বই ও ওই দুই দোকান কর্মচারীকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, উল্লেখিত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সফর উদ্দিন মনা মিয়ার ভাঙ্গারি দোকানে অভিযান চালায় একদল পুলিশ। এ সময় দোকান মালিক পালিয়ে গেলেও দুই কর্মচারীকে আটক করা হয়। আটককৃতরা হলো-লাখাই উপজেলা পশ্চিম বুল্লা গ্রামের আমির আলীর পুত্র রাসেল মিয়া (২২) ও একই এলাকার নূর মিয়ার পুত্র হাসিম (১৭)। এ ব্যাপারে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন পুলিশ ফাড়ি ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, একটি সংঘবদ্ধ চক্র ২০১৯ শিক্ষাবর্ষের ৫ম থেকে ১০ম শ্রেণীর সকল ধরণের সরকারী নতুন বই খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ওই দোকানে নিয়ে আসে। তবে কোথা থেকে বইগুলো সংগ্রহ করা হয়েছে তা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com