বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৪৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ফজল মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত ফজল মিয়া (১৮) বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের বজলু মিয়ার ছেলে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হরিপুর গ্রামের ফজল মিয়া ও একই গ্রামের সালমান মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধের জের ধরে তাদের মধ্যে ঝগড়া হয়।

বুধবার সন্ধ্যায় উক্ত বিরোধের জের ধরে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের পক্ষ নিয়ে উভয়ের স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ফিকলের আঘাতে ফজল মিয়া আহত হন।

আশঙ্খাজনক অবস্থায় তাকে রাত সাড়ে ৭টার দিকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে ককর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সার্কেল শেখ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com