মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

‘মেকআপ ছাড়া’ অভিনেত্রী মিমের দেখা মিলবে ভালোবাসা দিবসে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৩৯ বার পঠিত

বিনোদন ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবসে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। এমনটাই জানালেন নির্মাতা রায়হান রাফি। শুধু মিমই নয়, ওইদিন পাওয়া যাবে ইয়াশ রোহান ও শরিফুল রাজকেও। কারণ আগামী ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাদের অভিনীত ছবি ‘পরাণ’।

সম্প্রতি প্রকাশ হওয়া ‘পরাণ’ ছবির পোস্টারে ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, ‘পরাণ’ ছবির প্রতিটি চরিত্রের আলাদাভাবে গুরুত্ব রয়েছে। গল্পের অন্যরকম একটি শক্তি আছে। এর গল্পটিও রোমান্টিক। তাই ছবি মুক্তির দিনক্ষণ হিসেবে ভালোবাসা দিবসকে চূড়ান্ত করেছি।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘এই ছবিতে আমি মেকআপ ছাড়া শুটিং করেছি। বলা যায়, একেবারে ন্যাচারাল অভিনয়। শুরুতে টেনশনে ছিলাম, জানি না কেমন হয়। পরে দেখলাম সব ঠিকঠাক আছে। আমি মনে করি, ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। “পরাণ” ছবিতে আমি “অনন্যা” চরিত্রে অভিনয় করেছি।’

ত্রিভুজ প্রেমের ছবি ‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। এতে একদম সাদামাটা চরিত্রে আছেন মিম ও ইয়াশ রোহান। আর বখাটেরূপে দেখা যাবে শরিফুল রাজকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com