রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪৫২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর পাশ্ববর্তী সাতবর্গ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২০ জন কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে ওই স্থানে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কলেজ ছাত্র জাহিদ হাসান (২০), আমিনুল (১৯), অনন্ত বড়ুয়া (২০), শামীম (১৮), রায়হান (১৯), পার্থিক আহমেদ (২০), আরিফ খান (১৮), সাফি (২০) ও কবির (২২) কে মমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহতরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে উল্লেখিত স্থানে পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে উল্লেখিতরা আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com