বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী পলাতক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪৪৯ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার একটি ভাড়া বাসায় স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে স্বামী। উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটেশুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে এক সন্তানের জননী নিপা আক্তার (২৮) চাকুরি করার উদ্দেশ্যে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা এলাকার হুমায়ুন মিয়ার বাড়িতে ভাড়া থাকত। মাঝে মাঝে নিপার স্বামী বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের শরিফ মিয়া বাসায় আসা যাওয়া করত। বৃহস্পতিবার রাতে নিপার স্বামী ভাড়া বাসায় আসেন। শুক্রবার সকালে নিপার ঘুম ভাঙ্গতে দেরি হলে বাড়ির মালিক খোঁজ নিতে গেলে দেখেন দরজা বাইরে থেকে তালা বন্ধ। পরে বাড়ির মালিক পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত কর জানান ময়না তদন্তের জন্য নিপার লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে নিপার নাকে ও মুখে রক্তের দাগ ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com