সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

সরাইলে খাসি বলে শিয়ালের মাংস বিক্রি করায় লাখাই’র দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৫৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাসির মাংস বলে শিয়ালের মাংস বিক্রির করার অভিযোগে লাখাই’র ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় শিয়ালের কলিজাসহ ৩০ কেজি মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত আরজত আলী (২২) কে ৬ মাসের কারাদন্ড ও সাদ্দাম হোসেন (২০)কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

গন মাধ্যম সূত্র জানায়, লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের আরজত আলী ও সাদ্দাম হোসেন ঢাকার পূর্ব রামপুরার আল মেজবান নামের এক কসাইয়ের কাছ থেকে শিয়ালের মাংস সংগ্রহ করতেন। পরে ওই মাংস খাসির বলে তারা ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলের স্থানীয় বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার সরাইল বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশ তাদেরকে সরাইল এলাকা থেকে আটক করে এবং তাদেরকে নিয়ে সরাইল বিশ্বরোড বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কলিজাসহ ৩০ কেজি শিয়ালের মাংস জব্দ করে পুলিশ। পরে সরাইল উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা ভ্রাম্যমান আদালত বসিয়ে আরজাত আলীকে ৬ মাসের কারাদণ্ড ও তার সহযোগী সাদ্দাম হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম গনমাধ্যমকে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে দন্ডপ্রাপ্তরা খাসির মাংস বলে শিয়ালের ৬ কেজি মাংস বিক্রি করে। পরে তারা আরেকটি রেস্টুরেন্টে ওই মাংস বিক্রি করতে চাইলে সেখান থেকে তাদের আটক করা হয়। জব্দ করা মাংসের মধ্যে ১০ কেজি কলিজাও রয়েছে বলে জানান তিনি। সরাইল উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা গণমাধ্যমকে বলেন, আরজাত আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও তার সহযোগী সাদ্দাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com