সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বাহুবলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪১৯ বার পঠিত

বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার দিগাম্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হাজীমাদাম গ্রামের আলম উল্লাহর পুত্র সোহেল মিয়া (৩০) ও ভবানীপুর গ্রামের ফজর উদ্দিনের পুত্র মিজান মিয়া (২০)। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা সেলের পরিদর্শক মো. খাইরুল আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দিগাম্বর বাজারে পাচারের প্রস্তুতিকালে পিকআপ (ঢাকা মেট্টো-১৫-১৫৮৩) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্ধ করা হয়। পরে পিকআপসহ গ্রেপ্তারকৃতদের বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com