সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

মাধবপুরের ইনডেভার এনজিও ম্যানেজার ৪ দিন যাবত নিখোঁজ ॥ থানায় জিডি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪১৮ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার ইনডেভার (এনজিও) ম্যানেজার অরুন চন্দ্র দেবনাথ (৫০) ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। গত বুধবার দুপুর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে ইনভেডার হবিগঞ্জ জেলা ম্যানেজার ইকবাল হোসেন গত বুধবার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ অরুন চন্দ্র দেবনাথ এর স্ত্রী সবিতা দেবনাথ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়াস্থ বাসা থেকে অফিসের উদ্যেশে বের হয়। এর পর থেকেই সে নিঁখোজ রয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার ৪দিন পার হয়ে গেলেও এখনও তার কোন খোজ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরিবারসহ স্বজনরা। পরিবারের দাবী, পুলিশ বিষয়টি খতিয়ে দেখে যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com