বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৮০১ বার পঠিত

নুর উদ্দিন সুমনঃ- সমাজের সর্ব মহলে সমানভাবে স্বীকৃত। মোঃ ফারুকুর রশীদ ফারুককে এবার বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান করার দাবি ওঠেছে। দিন যতই যাচ্ছে জোরালো হচ্ছে বাহুবল উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষের সেই দাবি।
১৯৯৫ সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন ফারুকুর রশিদ ফারুক। একজন আদর্শ নীতিবান ও পরিশ্রমী রাজনীতিবিদ। ১৯৯৮ সালে লামাতাশি ছাত্রলীগের সভাপতি মনোনীত হন। ২০০১ সালে সম্মেলনের মাধ্যমে বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন । ২০০৫ সালে ফের নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের সভাপতি হন। প্রায় ২০ বছর ছাত্র রাজনীতির করেন। দলের দুর্দিনে শক্তিশালী ভূমিকা রেখে দলকে করেছেন সুসংঘটিত। ২০১৮ সালের ২৫শে জুলাই ছাত্রলীগ থেকে বিদায় নিয়ে বাহুবল উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক হিসেবে মনোনীত হয়ে সুনামের সাথে সংগঠনের সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আদর্শ নীতিবান, তরুণ রাজনীতিবিদকে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে যোগাযোগ মাধ্যম ফ্রেইসবুকে ব্যাপক সাড়া পড়েছে। চাচ্ছেন নিজ দলের নেতাকর্মীরাও। তবে যদি দল মনোনীত করে নমিনেশন দেয় অবশ্যই পাস করবেন বলে আশাবাদী ভক্তরা। এবিষয়ে ওই তরুণ রাজনীতিবিদ ফারুকুর রশিদ ফারুক বলেন, আমার নির্বাচন করার তেমন ইচ্ছা ছিলনা ইদানিং দলের নেতাকর্মীরা চাচ্ছেন আমি জনগণের সেবক হয়ে দায়িত্ব নিতে। আশা করি দলীয়ভাবে যদি আমাকে দেয়া হয় তাহলে আমি অবশ্যই জনগণের সেবক হিসেবে কাজ করে যাব। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে পাস করব। তিনি সকলের সহযোগীতা চান। ফারুকুর রশিদ ফারুক উপজেলার লামাতাশি ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার ময়না মিয়ার মেজু ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com