বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

পুলিশের সাথে বন্দুক যুদ্বে শায়েস্তাগঞ্জে ডাকাত নিহত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৫০০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত কুদরত আলী হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় হবিগঞ্জ ডিবি পুলিশের দুই এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাইপ গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, কুদরত আলীসহ ১০/১২ জনের একদল ডাকাত ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যায় ডাকাত কুদরত।

বন্দুকযুদ্ধ চলাকালে হবিগঞ্জ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম ও মোজাম্মেল হক এবং কনস্টেবল রনি ও জয়নুল হক আঘাতপ্রাপ্ত হন। তারা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও জানান, নিহত কুদরতের বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

এ ব্যাপারে দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com