মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

প্রধানমন্ত্রীকে ‘মা’ ডাকলেন রানী মুখার্জি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫০৬ বার পঠিত

বিনোদন ডেস্কঃ সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দেখা হয় রানী মুখার্জির। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও দিল্লিতে দেয়া তার ভাষণে মুগ্ধ হয়েছেন ভারতের অভিনেত্রী রানি মুখার্জি। এছাড়া সেখানে শেখ হাসিনার হিন্দি বলার দক্ষতা দেখেও তিনি মুগ্ধ।

দাবি মানার পরও বুয়েটে আন্দোলন কেন: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা স্টেডিয়ামের নকশার দরপত্রে ‘বিপুল সাড়া’
ক্যাসিনো নীতিমালা তৈরির কথা বললেন প্রধানমন্ত্রী
সেই মুগ্ধতা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে কয়েকটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে শেখ হাসিনাকে ‘মা’ বলেও সম্বোধন করেন। প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের। সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়নকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা এশিয়ার গ্রেট লিডার হয়ে উঠছেন।’

তিনি পোস্টে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য শুভকামনা জানান। পাশাপাশি বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময়ে ভূমিকা রাখতে তিনি প্রস্তুত বলে জানান।

জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতে সঙ্গে ছিলেন রানি মুখার্জি। তিনি যশরাজ ফিল্মসের প্রতিনিধি হিসেবে এ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেন।

যশরাজ ফিল্মস বাংলাদেশের সিনেমা ও শোবিজে কাজ করতে আগ্রহী। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে মাথায় রেখে ‘যশরাজ ফিল্মস বাংলাদেশ’ নামে একটি শাখাও চালু করেছে। শিগগিরই হয়তো ঢাকায় শুরু হবে তাদের অফিশিয়াল কার্যক্রম।

সৌজন্যেঃ বাংলাদেশ জার্নাল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com