বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

ভারতকে দোষারোপ না করে নিজেদের দায়িত্বশীল হতে হবে: সিলেটে ড. মোমেন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৭৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টার: সীমান্ত হত্যা বন্ধে ঢালাওভাবে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আগের তুলনায় সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে এখন যারা মারা যাচ্ছে তাদের অধিকাংশই চোরাকারবারি। অবৈধভাবে ভারত যাওয়া কমালে সীমান্ত হত্যা কমে যাবে।

শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের গ্যাস ভারতে বিক্রি করা হচ্ছে না। বিদেশ থেকে গ্যাস এনে তা প্রক্রিয়াজাত করেই ভারতের কাছে বিক্রি করা হবে। এটা বাংলাদেশের জন্য সুখবর। আমরা নতুন একটি বাজার পেয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন জানান, ২০০১-২০০২ ও ২০০৩ সালে সীমান্তে প্রতিবছর শতাধিক লোক মারা যেত। কিন্তু গত বছর মাত্র ৩-৪ জন লোক মারা গেছে।

এর আগে বিমানে সিলেট পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার সঙ্গে সিলেট আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com