শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

ব্রা‏হ্মণ সংসদ হবিগঞ্জ জেলা ও হবিগঞ্জ সদর ব্রা‏‏হ্মণ যুব কিশোর সংসদের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১৯ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি ঃ বাংলাদেশ ব্রা‏হ্মণ সংসদ হবিগঞ্জ জেলা, সদর ও হবিগঞ্জ সদর ব্রা‏হ্মণ যুব কিশোর সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলে শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্য শ্রীযুক্ত নিখিল রঞ্জন ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শ্রীযুক্ত সরাজ রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রা‏হ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রীযুক্ত পংকজ কুমার ভট্টাচার্য, এডভোকেট শ্রীযুক্ত সুদিব কান্তি বিশ্বাস সজল, শনি মন্দির কমিটির সভাপতি শ্রীযুক্ত দিলীপ কুমার আচার্য্য, শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক বিমল জ্যোতি চক্রবর্তী। বাংলাদেশ পূজা উদ্যাপন হবিগঞ্জ সদর উপজেলার সভাপতি শ্রী শংকর অধিকারী, পন্ডিত শ্রী করুণাময় চক্রবর্তী। সভায় সর্ব সম্মতিক্রমে এডভোকেট অশোকানন্দ ভট্টাচার্য্যকে আহ্বায়ক ও ডাক্তার কালীপদ আচার্য্যকে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ব্রা‏‏হ্মণ সংসদ হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিমল জ্যোতি চক্রবর্তী রঞ্জুকে আহ্বায়ক ও অঞ্জন আচার্য্যকে সদস্য সচিব নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ব্রা‏হ্মণ সংসদ হবিগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বশ্রী লিটন ভট্টাচার্য্যকে আহ্বায়ক ও রাহুল চক্রবর্তীকে সদস্য সচিব নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ব্রা‏হ্মণ যুব কিশোর সংসদ হবিগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com