রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

চুনারুঘাটে ২৪কেজি গাঁজাসহ আটক ১

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে। চুনারুঘাট থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।
গত ২৩ শে সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের বেগমখাঁন চা-বাগান এলাকা থেকে গাঁজা সহ মাদক ব্যবসায়ী হরমুজ আলীকে(৩৬)আটক করা হয়।আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় আড়াই লক্ষ টাকা।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান,গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তিনি এসআই শেখ আলী আজহার ও শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশের মাধ্যমে পৌরসভার চন্দনা গ্রামের আঃ হকের পুত্র মোঃ হরমুজ আলীকে গাঁজা সহ আটক করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশনায় তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।মাদকের মত মরণনেশার ছোবল থেকে যুব সমাজকে বাচাঁতে ও জাতির জন্য হুমকিসরূপ যেকোনো মাদক ও চোরাকারবারিদের ঠেকাতে তারা সর্বদা প্রস্তুত। ইতোমধ্যে তারা মাদকবিরোধী অভিযানের সুফল হিসেবে অনেক মাদক চালান ও চোরাকারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।এদিকে আজ মাদক ববসায়ী হরমুজ আলীকে ১৬৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত,চুনারুঘাট থানায় যোগদানের পরই ওসি শেখ নাজমুল হক মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিলেন”হয় মাদক থাকবে,না হয় আমি থাকব।
তিনি একের পর এক বিভিন্ন প্রকার মাদক চালান ও মাদক ব্যাবসায়ীদের আটক করে কথার সাথে কাজের মিল রেখে মাদক বিরোধী অভিযান চলমান রেখেছেন।এবং মাদক সহ সমাজের সকল দুর্নীতির বিরুদ্ধে বিরতিহীনভাবে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com