শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

হাসি’র স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের অটিজম বিষয়ক সচেতনতামূলক কর্মশালা শুরু

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

মোজাম্মেল হক ঃ স্বেচ্ছাসেবী সংগঠন হাসি’র উদ্যোগে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের অটিজম বিষয়ক সচেতনতামূলক কর্মশালা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনে ১৭ নং আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসি’র প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার দাস, অটিজম বিষয়ে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাসি সংগঠনের প্রেসিডেন্ট কামরুজ্জামান রুবেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসি’র সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, পলাশ মিয়া, হাসি স্পেশাল চিলড্রেন স্কুলের শিক্ষিকা রিপা দেব, নূরজাহান আক্তার, হাসির বেনিফেক্টর মেম্বার রফিকুল ইসলাম, উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেছা। সার্বিক সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের অনান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

অটিজম বিষয়ে প্রধান আলোচক কামরুজ্জামান রুবেল বলেন “অটিস্টিক শিশু সমাজের বোঝা নয়, আমাদের সম্পদ” যদি তারা নিবিড় পরিচর্যা ও সঠিক প্রশিক্ষণ পায় তাহলে ওরা অনেক কিছু জয় করতে পারবে। দেশের নাগরিক হিসাবে আমাদের দ্বায়িত্ব হচ্ছে তাদের সকল প্রকার চাহিদা সুনিশ্চিত করা।”

বিশেষ অতিথির বক্তৃতায় কামরুল হাসান বলেন- “হাসি হবিগঞ্জ জেলায় অটিস্টিক শিশুদের বিনামূল্যে সেবা দিয়ে আসছে। উপস্থিত ছাত্র/ছাত্রীদের উদেশ্যে বলেন আমরা আজ থেকে অটিস্টিক শিশুদের বন্ধু হয়ে থাকবো।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com