বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে স্কুল ছাত্র নিহত ॥ পিতা-মাতাসহ আহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ইমন আহমেদ (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় নিহত ইমনের পিতা-মাতাসহ আহত হয়েছে অন্তত আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩টায় হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমন শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের ছুফি আহমেদের পুত্র। সে স্থানীয় প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা রতনপুর এলাকায় পৌছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ইমন আহমেদসহ ৫ জন যাত্রী।

পরে ইমনকে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও ইমনের পিতা ছুফি আহমেদ, মা জাবেদা খাতুন, হৃদয় মিয়া ও আলী হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com