বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

চুনারুঘাটের কুখ্যাত ডাকাত নজরুল পুলিশের হাতে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩০ বার পঠিত

আজিজুল হক নাসীর ঃ-চুনারুঘাট উপজেলার কুখ্যাত ডাকাত নজরুলকে ধাওয়া করে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ৫ সেপ্টেম্বর রাত সোয়া নয়টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শেখ আলী আজহারের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে নজরুলকে গ্রেফতার করান। উপজেলার নয়ানী (বনগাঁও) গ্রামে লুকিয়ে থাকা ডাকাত নজরুল পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাকে পাকড়াও করে ধরতে সমর্থ হয়। ডাকাত নজরুল উপজেলার নয়ানী (বনগাঁও) গ্রামের ওহাব উল্লাহর পুত্র। তার বিরুদ্ধে তিনটি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান ওসি শেখ নাজমুল হক।
উল্লেখ্য, ওসি শেখ নাজমুল হক চুনারুঘাট থাকায় যোগদানের পরপরই মাদক ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে তৎপর থাকার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় কয়েকটি মাদক চালানকারবারি সহ আটক, ১৮ ডাকাতির মামলার আসামি কমলঞ্জের সুলাইমান চুনারুঘাট থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হবার পর কুখ্যাত ডাকাত নজরুলকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com