বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

রেমা-কালেঙ্গা অভয়ারণ্য গাছ কর্তনের ঘটনায় মামলা//নাজিম উদ্দিন গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা-কালেঙ্গা অভয়ারণ্য বন্যের বিপুল পরিমাণ গাছ কর্তন ও বন রক্ষীদের সাথে গুলাগুলির ঘটনায় নাজিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামের ফিরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বনবিভাগ জানায়, গত শুক্রবার রাতে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর গ্রামের খোয়াই ছড়া নামক স্থানে গাছ কাটার শব্দ শুনে আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে একদল বনপ্রহরী গাছ কাটতে বাধাঁ দিলে তারা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে বন দস্যুরা আগ্রেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে পাল্টা পাল্টির গুলি বিনিময় হয়। গুলির শব্দে আশ-পাশের গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কালেঙ্গা বিজিবি এগিয়ে আসলে বনদস্যুরা পালিয়ে যায়। এ সময় ১২টি সেগুন গাছ ৬২.৩৯ বর্গ ফুঁট, ৮টি আকাশ মনি গাছ ৩৫.৪ ঘন ফুঁট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান ইত্তেফাকে বলেন, আমি সদ্য যোগদান করেছি। আমাদের লোকবল কম তারপরও আমি সিলেট বিভাগের সকল রেঞ্জের ব্যাপক টহল যোগদান অব্যাহৃত রেখেছি। রেমা-কালেঙ্গা অভয়ারণ্য অধিক গুরুত্ব বাড়িয়েছি। বনের ভেতরে কোন প্রকার একটি গাছ ও যেন কাটা না যায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। অভয়ারণ্য ভেতর থেকে গাছ কর্তনের ঘটনায় চুনারুঘাট থানায় ৯ জনকে আসামী করে মামলা হলে তাকে ধৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com