রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল

সাইফুর রহমানের কবরে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬৩ বার পঠিত

সেবা ডেস্ক:: সিলেটের কৃতিসন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবাষিকীতে তাঁর মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে এম সাইফুর রহমানের মাজার জিয়ারত করেন তারা। এর আগে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, এম সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক,সহ-তাঁতী বিষয়ক সম্পাদক মো. শাহপরান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে বেলা পৌনে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাকে বহনকারী গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বৃহত্তর সিলেটসহ পুরো দেশে শোকের ছায়া নেমে আসে। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দন গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com