সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

হবিগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী তিন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জে উপ-নির্বাচনে নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। তারা হলেন চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওছার বাহার, বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাস ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ খান হেলাল। হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামছুজ্জামান, চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মঈনউদ্দিন ইকবাল, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু ও মিজানুর রহমান। চুনারুঘাট পেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথি নব-নির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ গ্রহণ করিয়ে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ হল স্থানীয় সরকারের সবছেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। এটিকে আরও শক্তিশালী করতে অনেক গবেষনা চলছে। ইউনিয়নের ঐতিহ্য সমুন্নত রাখতে আইন ও অপারেশন ম্যানুয়েল মেনে চলতে হবে। আর ইউনিয়নের সকল সমস্যা নির্ধারন করার পর অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে তা সমাধান করতে হবে। উল্লেখ্য গত ২৫ জুলাই জেলার এই তিনটি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানকার চেয়ারম্যানগন পদত্যাগ করে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করায় পদগুলো শুন্য হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com