বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

হবিগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪০ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ সারাদেশের ন্যায় হবিগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন ৪ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন রোগী। ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগুচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত প্রায় দেড় মাসে সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৫ জন রোগী। গড়ে দৈনিক ৭/৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা কমতে শুরু করে।
উল্লেখ্য, ইতিপূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন হাজরা ও মুক্তি পাল চৌধুরী নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তারা দু’জনই জেলার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ চুনারুঘাটের আবুল কালাম নামে এক ব্যক্তি হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com