বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলা পরিষদের সামনে মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহাম্মেদ রুবেল (৩৫) নিহত হয়েছেন। এ সময় আরো দু’ জন আহত হয়। রোববার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ধর্মঘর এলাকার ফজলুর রহমানের ছেলে মওদুদ আহাম্মেদ রুবেল, রামনগর গ্রামের শিপন মিয়া (৩৫) মানিক মিয়া (৩০) উপজেলা পরিষদের সামনে দাঁড়ানো ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ৩ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় রুবেল কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com